প্রিন্ট এর তারিখঃ Nov 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 8, 2026 ইং
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত
পাবলিক পোস্ট নিউজ (PPN)
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে নিহত সাতজনের পরিচয় পাওয়া গেছে। তারা সবাই সৌদি আরবের আল আবির কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সঙ্গে কর্মসূত্রে সম্পৃক্ত পরিবারের সদস্য।
জানা গেছে, নিহতদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে। এছাড়া রয়েছেন প্রতিষ্ঠানটির ফর্কলিফটচালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তাঁর এক মাস বয়সী কন্যাশিশু।
প্রতিষ্ঠানটির রিয়াদ ও জেদ্দায় কার্যালয় রয়েছে বলে জানা গেছে।
তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট সময়, স্থান ও কারণ এবং নিহতদের গ্রামের বাড়ির ঠিকানা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে আরও তথ্যের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ পাবলিক পোস্ট নিউজ